খাগড়াছড়ি বিএনপি’তে যোগদান করেছে এনসিপি’র ৩ শতাধিক সদস্য

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির জেলা বিএনপি’তে যোগদান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র ৩ শতাধিক সদস্য। সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদন অনিমেষ চাকমা রিংকু’র সভাপতি সভাপতিত্ত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের বিএনপি’র মনোনীত পদপ্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

যোগদান অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)খাগড়াছড়ির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা’র নেতৃত্বে প্রায় ৩ শতাধিক সদস্য জাতীয়তাবাদী দল বিএনপি’তে যোগদান করেন।

বিএনপি’তে যোগদান কৃত নবাগত সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এনসিপি খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই আমরা এই দেশের বৈষম্য দূরীকরণে লড়াই সংগ্রাম করে এসেছি। এবং ছাত্র – জনতার আত্মহতির গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা ভেবেছিলাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের সাধারণ মানুষের কথা ভাববে এবং ন্যায় প্রতিষ্ঠায় কথা বলবে। কিন্তু শেষ পর্যায়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এসে দেখলাম ৭১ সালের স্বাধীনতা বিরোধী বিপক্ষে দল দাঁড়িপাল্লা অর্থাৎ জামা’য়াত ইসলামী’তে যোগদান করেছে। তাই আমরা আজকে স্বেচ্ছায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতার পক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি’তে যোগদান করেছি।

তাই আজকে স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি’তে যোগদান করেছি। এবং খাগড়াছড়ি জেলার উন্নয়নে মনে প্রাণে বিশ্বাস করি ওয়াদুদ ভূইয়া’কে প্রয়োজন।
একইসাথে নতুনভাবে রাজনৈতিক পথচলার জন্য আজকে বিএনপিতে যোগদান করে অনুষ্ঠানে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন সদস্যরা।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, শুরুতে বিএনপি’র চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এবং বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলের জন্য কাজ করছি। আজকে আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সাংসদ নির্বাচনের সবাইকে এক হয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার সহ খাগড়াছড়ি জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।