খাগড়াছড়িতে অবরোধের মধ্যে সেনাবাহিনীর ড্রোনে ধরা পড়লো সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: সাজেকে সড়ক অবরোধ চলাকালে অবরোধাকারীদের ওপর হামলার অভিযোগ এনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ খাগড়াছড়ি ও রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়। শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের জানান দেয়। পুলিশ ও সেনাবাহিনীর ছিলো কড়া নজরদারি। কোথাও কোথাও পিকেটাররা রাস্তায় নেমে অবরোধ করার চেষ্টা করলে সেনা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এদিকে খাগড়াছড়িতে অবরোধের মধ্যে সেনাবাহিনীর ড্রোনে ধরা পড়ে সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া। ভিডিওটি মাটিরাঙ্গার বাইল্যাছড়ি থেকে ধারাণ করা এমনটিই নিশ্চিত হওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে। ভিডিওটি সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মূহুতেই ভাইরাল হয়। স্থানীয় ও জাতীয় অনলাইন মিডিয়াসহ বিভিন্ন টিভি চ্যানেলেও ভিডিওটি তৎক্ষনিক প্রচার করে। সেনাবাহিনীর ড্রোনে খাগড়াছড়ির অবরোধে অস্ত্র বহনের ভিডিও প্রচার টপ অব দা খাগড়াছড়ি নিউজ হয়।

বিশেষজ্ঞদের মতে শান্তিপূর্ন অবরোধে কথা বলে অবরোধ চলাকালে প্রকাশ্যে সন্ত্রাসীদের অস্ত্র হাতে মহড়া অশুভ ইঙ্গিত দেয় বলে ধারনা।  আইন-শৃঙ্খলা বাহিনীর ড্রোনে নজরদারি টের পেয়ে বাইকযোগে পালিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা এমনটাই দেখা যায় ভিডিওতে।