পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া

শেয়ার করুন

মোঃ আরিফুল ইসলাম: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় আবদুল ওয়াদুদ ভূঁইয়া এমপিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তাঁর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের মানুষের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

পার্বত্য অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়নের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

নবনিযুক্ত সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া এমপির সফলতা ও কর্মময় পথচলার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে সর্বমহল থেকে।