লক্ষ্মীছড়ি থানা পুলিশের তৎপরতায় প্রতারক চক্রের টাকা উদ্ধার

শেয়ার করুন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার  লক্ষ্মীছড়ি থানা পুলিশের তৎপরতায় নগদ অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে আত্মসাৎ করা  টাকা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার হওয়া ২৫হাজার টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করে পুলিশ।
সূত্রে জানা যায়, লক্ষ্মীছড়ি থানার জিডি নং- ৪৯১ (তারিখ: ১৫/০৯/২০২৬ খ্রি:) এর আবেদনকারী মো: মাইনুল ইসলাম-এর ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে গত ০৮/০৯/২০২৬ খ্রি: তারিখে চতুর প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে ২৫হাজার)টাকা হাতিয়ে নেয়। বিষয়টি জানার পরপরই লক্ষ্মীছড়ি থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। আধুনিক তথ্য প্রযুক্তির সার্বিক সহায়তায় প্রতারক চক্রের অবস্থান সনাক্তপূর্বক আত্মসাৎকৃত সম্পূর্ণ ২৫হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পরবর্তীতে উদ্ধারকৃত সমুদয় টাকা প্রকৃত মালিক মো: মাইনুল ইসলাম-এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। নিজের কষ্টার্জিত টাকা ফিরে পেয়ে তিনি খাগড়াছড়ি জেলা পুলিশ ও লক্ষ্মীছড়ি থানা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনসেবা ও আইনি সহায়তায় খাগড়াছড়ি জেলা পুলিশ সর্বদা জনতার পাশে আছে।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম সোহাগ বলেন, বিগত ৭/৮মাসে প্রায় ১৫-১৭টি হারিয়ে কিংবা চুরি যাওয়া মোবাইল উদ্ধার করেছে লক্ষীছড়ি থানা পুলিশ। এছাড়াও এএসআই রাফিদুল ইসলাম তত্তাবধানে াভিযান পরিচালনা করে একইভাবে বিকাশ থেকে প্রতারণা করে হাতিয়ে নেয়া ৩৫হাজার টাকা উদ্ধার করা হয়। এর পর আজ নগদ আ্যাপস এর মাধ্যমে হাতিয়ে নেয়া ২৫হাজার টাকা উদ্ধার করা হলো। তথ্য প্রযুক্তির সঠিক ও দক্ষ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের হারানো আমানত ফিরিয়ে দিতে পিুলিশ যথাযথভাবে কাজ করে যাচ্ছে।