স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার খিরাম এলাকায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ কাঠ ও বাঁশ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
৩০ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষীছড়ি জোনের আওতাধীন খিরাম আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ওয়াঃ অফিঃ (টিএ) মোঃ হুমায়ুন কবীরের নেতৃত্বে একটি সি-টাইপ টহলদল স্বর্ত্তাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে টহলদল অবৈধভাবে মজুদকৃত ১৯০টি কাঠের গুঁড়ি (প্রায় ২০০ ঘনফুট), যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা এবং ১,৫০০টি বাঁশ জব্দ করে।
পরবর্তীতে লক্ষীছড়ি জোন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত কাঠ ও বাঁশ ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বর্ত্তা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। অবৈধ কাঠ ও বাঁশ পাচার রোধ এবং বনজ সম্পদ সংরক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।