মাটিরাঙ্গায় বিশুদ্ধ পানীয় জলের সংকট নিরসনে সৌর চালিত পানির পাম্প স্থাপন করেছে সেনাবাহিনী

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সংকট নিরসনে সৌর চালিত পানির পাম্প স্থাপন করে পাইপ লাইনের মাধ্যমে দুটি পাড়ায় পানি সরবরাহ ও সংরক্ষণে পানির ট্যাংক স্থাপন করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন। সকালে প্রফুল্লপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত এ প্রকল্পটির উদ্বোধন করেন স্কুলের শিক্ষক ও জনপ্রতিনিধিরা।

স্থানীয়রা জানায় এতে প্রফুল্লপাড়ার অর্ধশতাধিক পরিবার নিরাপদ পানির সুবিধা পাবে। এছাড়াও শিশুদের শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখতে প্রফুল্লপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘরটি পুনঃনির্মাণ করে দিয়েছে সেনাবাহিনীর। এতে বিদ্যালয়ের অবকাঠামো আরো নিরাপদ ও শিক্ষার্থী বান্ধব হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।