খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বুধবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে.এম.সাইদ মাহমুদ এর সভাপতিত্বে এ সভাটি হয়।
স্কুলের ছাত্র-ছাত্রীসহ সব বয়সী মানুষের মধ্যে প্রতিদিন নির্ধারিত সময়ে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষেই এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জনস্বাস্থ্য পৌকশল অধিদপ্তর আহবায়ক মংসাপ্রু চৌধুরী।
প্রকৌশল অধিদপ্তর, খাগড়াছড়ি বিভাগের নির্বাহী প্রকৌশলী কে. এম. সাইদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহফুজ। ছাত্র-ছাত্রীরা হাত ধোয়ার কর্মসূচী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। হাত ধোয়ায় উৎসাহিত করতে ছাত্র-ছাত্রীদের মাঝে সাবান বিতরণ করা হয়েছে।
বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন- শুধু আজকের দিনে হাত ধুলে হবে না যে কোন খাবার খাওয়ার পূর্বে, ল্যাট্রিন থেকে ফিরে, ময়লা আবর্জনা ধরার পর, শিশুদের শৌচ কার্য করার পর, খাবার প্রস্তুত ও খাবার পরিবেশনের পূর্বে অবশ্যই সাবান দিয়ে দুই হাত ভাল করে ঘষে ধুতে হবে। নিজেরা ধোয়ার পাশাপাশি অন্যদেরও ধোয়ার জন্য উৎসাহিত করা হয়। সভায় হাত ধোয়ার গুরুত্ব, হাত না ধোয়ার কারণে ক্ষতিকর প্রভাব ও হাত ধোয়ার সময় নিয়ে ব্যাখা করেন।