লক্ষীছড়ি কুশীনগর বন বিহার কঠিন চীবর দান অনুষ্ঠান পরিদর্শন করলেন জোন কমান্ডার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম জোন কমান্ডার, লক্ষীছড়ি জোন, লক্ষীছড়ি উপজেলাধীন কুশীনগর বন বিহারে আয়োজিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র কঠিন চীবর দান অনুষ্ঠান পরিদর্শন করেন। ৯ নভেম্বর সোমবার বিকেলে জোন কমান্ডার পরিদর্শনে যান।

প্রতি বছর প্রবারণা পূর্ণিমার পর কুশীনগর বন বিহারে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কঠিক চিবর দান উৎসব উদযাপিত হয়।

উৎসবের দিন দূর দূরান্ত থেকে চাকমা, মারমাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠির হাজার হাজার পূণ্যার্থী এখানে সমাবেত হয়।এ সময় তিনি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতি বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি উক্ত ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক আয়োজনের জন্য লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।