রামগড় নবাগত ইউএনও দিলারা আকতার

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দিলারা আকতার। ​

গত ৪ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হেদায়েত উল্যাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে রামগড়ে পদায়ন করা হয়। এরপর গত ১১ নভেম্বর তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার) রামগড় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সদ্য পদোন্নতিজনিত বিদায়ী ইউএনও কাজী শামীমের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। ​

রামগড়ে যোগদানের পূর্বে তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।