স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। “দুর্নীতিমুক্ত গড়বো দেশ -সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রাঙ্গামাটি জেলা কার্যালয় সার্বিক সহযোগিতা করেন।
১৬ নভেম্বর সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বাপ্পী দত্ত রনি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ফোরকান হাওলাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রূ মারমা, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মকবুল আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোবারক হোসেন।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন হাজাছড়ি উচ্চ বিদ্যালয় এবং রানার- আপ হয়েছেন দুল্যাতলী উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।