রামগড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবা বিষয়ক প্রকল্পের সমাপনী সভা

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ প্রজেক্ট’-এর উপজেলা পর্যায়ে সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

​১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সমাপনী সভা আয়োজন করা হয়। সভায় রামগড় প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: হাফিজ উদ্দিন, ভেটেরিনারি সার্জন,প্রাণিসম্পদ কর্মকর্তা রুবাইয়াতুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হ্যাপী চাকমা, প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক তৌফিক আহমেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুষ্টি কর্মকর্তা সুইসাউ মারমা প্রমূখ।

প্রকল্পটি বাস্তবায়নের জাবারাং কল্যাণ সমিতি ও এফআইভিডিবি (FIVDB)এবং সহযোগিতায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল। প্রকল্প উপস্থাপন করেন গুইমারা উপজেলা প্রকল্প সমন্বয়কারী দয়ানাথ রোয়াজা।

​সভায় সংশ্লিষ্ট প্রকল্পের কার্যক্রম ও সমাপনী বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সাংবাদিক, কার্বারী, আয়োজক ও সহযোগী সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

​সভায় সংশ্লিষ্ট প্রকল্পের কার্যক্রম ও সমাপনী বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সাংবাদিক, কার্বারী, আয়োজক ও সহযোগী সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।