স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে ২৮ নভেম্বর ২০২৬ তারিখে ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পে ১৫৭ জন উপজাতীয় জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
লক্ষ্মীছড়ি জোন কমান্ডার এর নির্দেশনায় এবং ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে আয়োজিত এ চিকিৎসাসেবা কার্যক্রমে লক্ষ্মীছড়ি জোনের মেডিকেল অফিসার (আরএমও) স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ, চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
উল্লেখ্য, দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দ্রসিংপাড়া এলাকার অনেক বাসিন্দা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। স্থানীয় জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে লক্ষ্মীছড়ি জোনের এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও সেনাবাহিনীর সঙ্গে জনগণের পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।