খাগড়াছড়িতে এনসিপির নেত্রী ঝুমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: এনসিপি’র দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এনসিপি খাগড়াছড়ি জেলার প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রাসেল।

১২ জুলাই শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করে এনসিপি খাগড়াছড়ি জেলার প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রাসেল।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এনসিপির নাম ভাঙ্গিয়ে মনজিলা সুলতানা ঝুমা নানা অনিয়ম করছেন। সম্প্রতি সময়ে পার্বত্য জেলা পরিষদের অধীন বাজার ফান্ডে নিয়ন্ত্রণাধীন গুইমারা বাজারের ইজারার শেয়ারের লাভ্যাংশ আত্মসাৎ করেছেন। পার্বত্য জেলা পরিষদ থেকে সংগঠনের নামে এক কোটি ৬0 লাখ টাকার কাজ ও ১৫ মে: টন খাদ্যশস্যসহ বিভিন্ন প্রকল্প নিজ নামে গ্রহণ করে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে এর সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

Leave a Reply