ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

শেয়ার করুন

মো.আকতার হোসেন,স্টাফ রিপোর্টটার:-

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে বিক্ষোভ মিছিল হয়েছে।

উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে আরো বক্তব্যে রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হৃদয় নূর ও যুগ্ম আহবায়ক একরাম হোসেন রানা।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলা আবু তালেব, সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নোনা ত্রিপুরা চাকমা, দ্বীন ইসলাম পারভেজ, ক্যাচিং মারমা, সদস্য মো: আলাউদ্দিন আলো, মতেন ত্রিপুরা, সোহেল দেওয়ান চাকমা প্রমুখ।

Leave a Reply