খাগড়াছড়িতে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: ” স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলোচনা সভা ও কমিটি পুনঃগঠন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর, ২০২৫ইং) বিকেলে খাগড়াছড়ি সদরস্ত চেঙ্গী স্কোয়ার ফোর পয়েন্টস রেস্টুরেন্টে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি’র আয়োজনে বাংলাদেশ হেল্থ ওয়াচ এর সহযোগিতায় অংশীজনদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ হেল্থ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ফোকাল পারসন বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সভাপতি সাধন কুমার চাকমা’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, সমাজ উন্নয়ন কর্মী বিশিষ্ট লেখক অংসুই মারমা, খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর সহ – সভাপতি অংপ্রু মারমা, সদস্যসচিব মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক ইউসুফ আদনান।

এসময় বক্তারা, পার্বত্য জেলা খাগড়াছড়ির স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিভিন্ন সমস্যা ও সমাধানের কি কি করণীয় সেসব দিক নির্দেশনায় মতামত তুলে ধরেন। জেলা সদরের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছে কি-না? এবং জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কি কি বিষয়ে গুরুত্ব দিতে হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করে কমিটির সদস্যদের নিয়ে পুনঃগঠন করা হয়।