খাগড়াছড়ি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন নির্বাচনে ভোটারদের নিরাপত্তায় ডিউটি মোতায়েন ও সার্বিক পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। শুক্রবার সকালে খাগড়াছড়ির পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়নে আয়োজনে ৩ বিজিবি ব্যাটালিয়ন এর লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় অবহিত করে বলেন, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পানছড়ি ৩বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভোটাররা নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে আসতে পারে সেদিকে তীক্ষ্ণ নজরদারি থাকবে। আমাদের ৬ প্লাটুন বিজিবি সবসময় টহলে থাকবে যাতে কোথাও কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে ।
এতে খাগড়াছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মেজর মোঃ নাঈমুল মুশফিক নাঈম সহ পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।