পাহাড়ে উন্নয়নে বাঁধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন- রিজিয়ন কমান্ডার 

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: পাহাড়ে উন্নয়নে বাঁধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন মন্তব্য করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। মঙ্গলবার পানছড়ি উপজেলার ৩নং ইউনিয়ন এর পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, আগামী ১২ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করে আপনাদের এই এলাকার উন্নয়নে কথা তুলে ধরবেন। আপনাদের এলাকার উন্নয়নে যারা বাঁধা প্রদান করছেন তাদের প্রতিহত করতে যোগ্য নেতা বাঁচাই এর সুযোগ হাতছাড়া করা যাবে না। সেনাবাহিনী আপনাদের পাশে আছে এবং আগামীতেও থাকবে। একইসাথে আঞ্চলিক সংগঠন গুলোকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভা শেষে ৩নং ইউনিয়ন এর পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, এলাকার উদ্যোগী মহিলাদের সেলাই মেশিন, হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও শীতকম্বল বিতরণ করেন।

এতে খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, সহ ৩নং পূজগাং ইউনিয়নের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে অতিথিদের নিয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার দুঃস্থ ও অসহায়দের জন্য সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন।