খাগড়াছড়িতে কমিউনিটি-ভিত্তিক পর্যটনকে উন্নীত করণে কর্মশালা

শেয়ার করুন

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে কমিউনিটি-ভিত্তিক পর্যটনকে উন্নীত করণে কার্যক্রম চিহ্নিত করতে ট্যুর অপারেটর, ফটোগ্রাফার, পরিবহন, হোটেল ও রেস্টুরেন্ট মালিক ও স্থানীয়দের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জাবারাং কল্যাণ সমিতি রির্সোচ সেন্টারে ProGRESS – ILO বাংলাদেশ এর সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি FGD এই কর্মশালা আয়োজন করে।

কর্মশালায়, খাগড়াছড়িকে বিশ্ব দরবারে কমিউনিটি-ভিত্তিক ট্যুরিজম এর কিভাবে বিকশিত করা যায় সেইসব দিক নির্দেশনা তুলে ধরা হয়। পাশাপাশি জেলায় আগত পর্যটকদের সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্ব দেয়ার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠিত কর্মশালায় ProGRESS – ILO বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার দয়ানন্দ ত্রিপুরা’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি জয়ন্তী দেওয়ান, ProGRESS – ILO বাংলাদেশ প্রোগ্রাম অফিসার রিটেন তালুকদার, কমিউনিটি মবিলাইজেশন অফিসার হিরন ত্রিপুরা, মানকুমারী চাকমা, মংশিনু মারমা, চিত্রশিল্পী সহ পর্যটন জড়িত সংশ্লিষ্টরা।