রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ও রামগড় উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ২০২৫–২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় রামগড় উপজেলায় ৩০০ জন বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালনের নিমিত্তে পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষে ” ঈদ উপহার ” সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮ মার্চ রবিবার দুপুর ১২টায় রামগড় লেক পাড়স্থ বিজয় ভাস্কর্য মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী তুলেদেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিনসহ রাজনৈতিক – সামাজিক ও উপকারভোগী এবং স্থানীয় নেতৃবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, আসন্ন পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে সরিয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি স্থানীয় বিত্তবানদের অসহায় – হতদরিদ্রদের পাশে থাকার আহবান জানান।