রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: আজ ৯ মার্চ সকাল ১১টায় পরিষদ মিলনায়তনে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ-উল- ফিতর ও গণহত্যা দিবস পালন – মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইউএনও- সভাপতি আসন্ন ঈদ-উল- ফিতর ও গণহত্যা দিবস পালন – মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস ২০২৬ উদযাপনের লক্ষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় ইউএনও কাজী শামীম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরকারি – বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, তথ্য আপা, ধর্মীয় গুরু, শিক্ষক, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, এনজিও কর্মীগন প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ রামগড় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ৩ জন অসহায়দের মাঝে প্রতিজনকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকার চেক বিতরণ করেন।