স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এবং রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে সেনাবাহিনী পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে। ২৩ জুন থেকে ২৪ জুন সকাল ১০ টায পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরবর্তীতে, পানছড়ি উপজেলার বরকলক এলাকা থেকে সশস্ত্র সংগঠনের ২ জন সদস্য ২টি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।
এদিকে রামগড়ে হাজাছড়া এলাকায় পরিচালিত অপর একটি অভিযানে গুলি বিনিময়ের একপর্যায়ে সশস্ত্র সংগঠনের ১ জন সদস্য নিহত হয়। পরবর্তীতে, ঘটনাস্থল থেকে ১টি একে-৪৭ রাইফেল, ১টি ম্যাগাজিন, ১টি পাইপগান, ২৭ রাউন্ড গোলাবারুদসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।