লক্ষ্মীছড়িতে ভ্রাম্যমাণ বাসে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ বাসে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

১ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার ও লক্ষীছড়ি প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন ।

যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন টেকাব-২য় পর্যায় প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দুই মাসব্যাপী এ কোর্সে উপজেলার ৪০ জন শিক্ষিত বেকার তরুণ-তরুণী আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভ্রাম্যমাণ প্রশিক্ষণ বাসে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।