লক্ষ্মীছড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শেয়ার করুন
স্টাফ রিপোর্টার: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ- সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
৬ জুলাই সোমবার লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর  যৌথ উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং চারা ও ঋণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিনি কন্ফারেন্স হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপন চাকমা।  াপ্রধান াতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদ। স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ এবং পল্লী প্রগতি কর্মসূচি সদস্যদের মাঝে ২লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।