সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক নিরাপদে সরিয়ে আনলো সেনাবাহিনী

শেয়ার করুন
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি তে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সাজেক–বাঘাইহাট এবং খাগড়াছড়ি সড়কের নিম্নাঞ্চলে পানি কমে যাওয়ায় এবং আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি  স্বাভাবিক হয়।
১০ জুলাই সকাল ৮টা ৪৫ মিনিটে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত মোট ৪২১ জন পর্যটক সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে বাঘাইহাট ও খাগড়াছড়ি হয়ে তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দেয়া হয়েছে।
 সার্বিক তত্ত্বাবধান ও নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পর্যটকদের বহনকারী ছোট-বড় মোট ১০১টি যানবাহন সাজেক ত্যাগ করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।