স্বেচ্ছাসেবক দলের লক্ষ্মীছড়ি ইউনিয়ন শাখার সাংগঠনিক সভা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকদল ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই মঙ্গলবার লক্ষ্মীছড়ি দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। ​

১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: নুর ইসলাম উজির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: রিয়াজ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: জাহাঙ্গীর আলম। ​

সভায় বক্তারা সকলে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ দেন। পাশাপাশি সরকারের জনকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত থাকার আহবান জানান।