লক্ষ্মীছড়ি জোন কর্তৃক অসহায় নারীকে সেলাই মেশিন ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রি প্রদান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:  খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি জোনের সেনাবাহিনী কর্তৃক  অসহায় এক নারীকে সেলাই মেশিন ও নিত্যপণ্য সামগ্রী প্রদান করা হয়েছে। ৮ আগষ্ট শনিবার দুপুরে উপজেলার ময়ূরখীল নামক এলাকায় এ সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, ২২ ফিল্ড রেজি: আর্টিলারি লক্ষীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় ক্যাপ্টেন মোহাম্মদ ইমরান খলিল এর উপস্থিতিতে ময়ুরখিল এলাকায় মৃত ভিডিপি সদস্য মোঃ আব্দুল হান্নানের পরিবারকে এ অনুদান দেয়া হয়। অনুদান দেয়া নিত্য প্রয়োজনীয় সামগ্রি হলো সেলাই মেশিন, থ্রি পিস, শাড়ি কাপড়, বোরকার ওড়না, মুড়ি, চিড়া, চিনি  ও পানি ইত্যাদি।

সম্প্রতি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি মৃত্যুর পর পুরো পরিবার অসহায় হয়ে পড়ে। বিষয়টি জোন কমান্ডারের নজরে আসলে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ায় সেনাবাহিনী। পরিবারের আর্থিক স্বচ্চলতা ও  স্বাবলম্বী করতে আত্মকর্মসংস্থানের জন্য একটি সেলাই মেশিন দেয়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন। সেনাবাহিনীর এই সহায়তা পেয়ে খুশি পরিবারের সদস্যরা।