লক্ষীছড়ি জোনের ২২ ফিল্ড রেজি. আর্টিলারি ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: গুইমারা রিজিয়নের অধীন ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষীছড়ি জোন-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার লক্ষ্মীছড়ি জোন সদরে  এ উপলক্ষে কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। ২০১৬ সালে সিলেট সেনানিবাসে আত্মপ্রকাশের পর থেকেই ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি দেশের শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

 ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আমিন, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান লক্ষীছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল খান সজিবুর ইসলাম। পরে বিভিন্ন জোনের পক্ষ থেকে লক্ষীছড়ি জোনের অধিনায়কের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান-কারবারী এবং জোন সদরের সকল অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সদস্যগণ উপস্থিত ছিলেন।