গুইমারায় মাইক্রোবাস-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:  গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বিজিবি সেক্টর হাসপাতাল সংলগ্ন এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গুইমারা থানা পুলিশ জানায়, ১৫ আগস্ট শনিবার সকালে নিহত মোটরসাইকেল চালক গুইমারা বাজার হতে রামগড়ের দিকে যাচ্ছিলেন। তার নাম শুদ্ধ অং মারমা (৪০)। তার বাড়ি রামগড়ের পাতাছড়া ইউনিয়নের পাগলা পাড়ায়।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে।

গুইমারা অফিসার ইনচার্জ মো. সোহরাওয়ার্দী বলেন, ঘটনার পর ঘাতক মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে। তবে মাইক্রোবাসটি পুলিশ জব্দ করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।