জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবগঠিত খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা

শেয়ার করুন

পাহাড়ের আলো: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে নবগঠিত খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা শ্রদ্ধা জানিয়েছেন। রোববার বিকেলে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

এর আগে পার্বত্য বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরির সঙ্গে বৈঠক করেন নবনিযুক্ত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়ঢাই মারমা ও সদস্যরা। এসময় মন্ত্রণালয়ের উপসচিব রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার সাথে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানান নবগিঠত পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের।

নবনিযুক্ত সদস্যরা হলেন, এমএন আবছার, মো. আব্দুল মালেক, মোশাররফ হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা,দেবরানী চাকমা, খনি রঞ্জন ত্রিপুরা, কুহেলী দেওয়ান, তাসলিমা সিরাজ সিমা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, ক্যরী মগ, রিপল চাকমা ও শান্তিপ্রিয় চাকমা।

নবগিঠত পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সাথে খাগাড়ছড়ি জেলা ও  উপজেলা বিএনপি এবং জেলার অঙ্গ সংগঠনের নে তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  ডেস্ক রিপোর্ট পাহাড়ের আলো