রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে টিআর, কাবিখা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের আওতায় ১২ জন হতদরিদ্র ব্যক্তির মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও অপরাধ নিয়ন্ত্রণ। মাদকদ্রব্যের বিস্তার রোধ ও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা। ইভটিজিং, চোরাচালান প্রতিরোধ এবং জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ। স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
এসময় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রামগড় উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, বাংলাদেশ জামায়াতের ইসলামী রামগড় উপজেলা শাখার সেক্রেটারি আনোয়ার হোসেন, উপজেলা এনসিপির সমন্বয়ক হারুনুর রশিদ, রামগড় প্রেসক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠন সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা, উপজেলা দুপ্রক সভাপতি শাহআলম প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভা শেষে সরকারি বিভিন্ন খাতের (টিআর, কাবিখা ও প্রকল্প বাস্তবায়ন বিভাগ) সহায়তায় নির্বাচিত ১২ জন হতদরিদ্র ও দুস্থ ব্যক্তির হাতে আর্থিক অনুদানের চেক ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ প্রাপ্ত( উচ্চ লাফ বালিকা) শিক্ষার্থী উর্মিলা ত্রিপুরার হাতে সনদ-পদক তুলে দেওয়া হয়।