তিন পার্বত্য জেলার সরকারি কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি—তিন পার্বত্য জেলার সরকারি কার্যক্রমে সমন্বয় জোরদার, উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি, সুশাসন নিশ্চিত এবং জনসেবা আরও কার্যকর করার লক্ষ্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপিকে তিন পার্বত্য জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানো, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ দায়িত্বের আওতায় খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার সরকারি কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় জোরদারে ভূমিকা রাখবেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বিশেষ করে পার্বত্য তিন জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনা, সরকারি সেবার মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনিক সমন্বয় আরও শক্তিশালী করার ক্ষেত্রে এ দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রতিমন্ত্রীর এ দায়িত্ব পালনের মাধ্যমে তিন পার্বত্য জেলার সরকারি কার্যক্রমে আরও কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন তদারকি এবং জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।