রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলায় ২০২৬ সালে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৪৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রদল।
৪ সেপ্টেম্বর শুক্রবার শিল্পী কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধাান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া। জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসীম উদ্দীন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শেখ দাউদ উল ইসলাম।
এছাড়াও শিক্ষক রাশেদুল ইসলাম, আবুল কাশেম মিয়াজীসহ কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। জেলা ছাত্রদলের সদস্য নুরুল ইসলাম রাজু ও রামগড় কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।