শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে মহালছড়িতে দিনব্যাপী নানা কর্মসূচি 

শেয়ার করুন

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি: “কৃষ্ণস্ত ভগবান সয়ম” “মঙ্গললোকের স্নীগ্ধ আলোয় আলোকিত হউক মানবজীবন” এই সনাতনী ধর্মীয় মর্মবাণীর প্রতিপাদ্যকে অন্তরে ধারণ করে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ৪ সেপ্টেম্বর শুক্রবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আরম্ভরপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানমালা রীতিনীতি ও দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সমাজের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব অনুষ্ঠান ভগবান শ্রী শ্রী কৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্টমী এ উপলক্ষে প্রত্যুষে উষালগ্নের মাহেন্দ্রক্ষণে মঙ্গল প্রদীপ প্রজ্জলন, পূজার্চনা মঙ্গলারতী, হোমযজ্ঞানুষ্ঠান মঙ্গলশোভা যাত্রাসহ পালন করা বিভিন্ন ধর্মীয় কর্মসূচী।
মহালছড়ি উপজেলার সর্বস্থরের সনাতনী জনগণের অংশগ্রহণে স্থানীয় জন্মষ্টমী উদযাপন পরিষদের আয়োজন এবারের জন্মাষ্টমী উৎসবের প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য, বর্ণিল ও রঙিন আনন্দময় মঙ্গল শোভাযাত্রা। উক্ত মঙ্গল শোভাযাত্রা এক সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনানুষ্ঠান শেষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন আলোচনানুষ্ঠানের অতিথিগণ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। শোভা যাত্রাটি মহালছড়ি দক্ষিণা কালী মন্দির হতে শুরু হয়ে উপজেলা শহর, মহালছড়ি বাজারসহ এলাকার পাড়া মহল্লা প্রদক্ষিণ করেন। শেষে এক ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গীতাপাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরুষ্কৃত করা হয়। সন্ধ্যায় মঙ্গলারতী, পূর্জাচনা, ধূপ-ধূপা ও মোমবাতি জ্বালিয়ে পূজাঙ্গন আলোক সজ্জা করা হয়।

জন্মাষ্টমী উপলক্ষে মহালছড়ি উপজেলার সর্বস্থরের সনাতন ধর্মাবলম্বী হিন্দু জনগোষ্ঠির সুখ শান্তি এবং শুভ ও মঙ্গল কামনা করে দেশ-জাতী ও দেশের জনগণেরও সুখ শান্তি মঙ্গল কামনা করে খাগড়াছড়ি জেলার সাংসদ ওয়াদুদ ভূঁইয়া এমপি এর পক্ষে এক শুভেচ্ছা বাণী ও অভিনন্দন জানিয়েছেন মহালছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন।