খাগড়াছড়িতে অপহরণ,হত্যার হুমকি ও ভূমি রক্ষার দাবী জানিয়ে মানববন্ধন

শেয়ার করুন
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে গামারীঢালা এলাকায় বাগানের গাছ কেটে নেয়া’সহ অপহরণ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ১৬টি পরিবারের খেটে খাওয়া নারী পুরুষরা। ১০মে রবিবার সকালে প্রেসক্লাবের সামনে এ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় এতে ক্ষতিগ্রস্থ ষোল পরিবারের নেতৃবৃন্দরা অভিযোগ করে বলেন, আমারা বংশ পরমপরায় এ ভূমিতে বসবাস করে আসছি, যা ১৯৮০-৮২ সালে জিউয়ার রহমান সরকার কর্তৃক বন্দোবস্তি প্রদান করেন, এই ভূমিতে আমরা ও আমাদের পূর্ব পুরুষ যুগ যুগ ধরে বসবাস ও বাগান-বাগিচা সৃজন করে আসছি। হঠাৎ করে সন্ত্রাসী বাগিস চাকমা ও বিনয় কৃষ্ণ চাকমার নেতৃতে আমাদের বসবাস করা জায়গা জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে গাছ কেটে নিয়ে গেছে,পরে অস্ত্র দেখিয়ে অপহরণ ও প্রান নাশের হুমকি প্রদান করেন।  আমাদের কৈবলিয়তের জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেন।
এমতাবস্থায় আমরা বাঙ্গালী ১৬টি পরিবার চরম হুমকি ও উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছি। তাই আমাদের জীবন রক্ষা, হয়রানী মূলক মিথ্যা চুরির মামলা প্রত্যহার ও ভূমি রক্ষায় সরকার এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এতে উপস্থিত ছিলেন,গামারি ঢালা এলাকার বাসিন্দা রুস্তম আলী,কুলসুম বেগম,দুলাল মিয়া,মোঃ ডালিম ও স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।