খাগড়াছড়িতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার এবং তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১৬ জুলাই বৃহস্পতিবার বিকেল আনুমানিক খাগড়াছড়ি সদর উপজেলা মডেল মসজিদের বিপরীত পাশে বিফুলানন্দ চাকমার বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। সদরের ২ নং ওয়ার্ড মাদক নির্মল কমিটি সবুজ প্রজন্ম মানিকের তথ্যে ও সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই মো. মাহবুল ইসলাম।
পুলিশ জানায়, অভিযানকালে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সদরের দক্ষিণ গঞ্জপাড়া এলাকার বাসিন্দা মো. রিপন মিয়ার ছেলে  কালা সাইফুল (৩৮), কলাবাগান মো. ইব্রাহিম এর ছেলে  মো. অপু মিয়া (৩৪), এবং শালবন এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আশরাফ হোসেন (৩২)।
আটক ব্যক্তিদের খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।