স্টাফ রিপোর্টার: নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যদের মাঝে দপ্তর বন্টন করা হয়েছে। ১৮ অক্টোবর পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯(১৯৮৯ সনের ২০ নং আইন) এবং এর সংশোধনী এর ২৭ ধারার বিধান মোতাবেক এ পরিষদের হস্তান্তরিত বিভাগসমুহের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার্থে পরিষদের নিম্নবর্ণিত সম্মানিত সদস্যদের তাঁদের নামের পার্শ্বে বর্ণিত বিভাগ এর দায়িত্ব প্রদান করা হলো।
দায়িত্ব প্রাপ্ত সদস্যরা হলেন, মোঃ নূরুল আবছার দপ্তর পেয়েছেন জেলা পরিষদের প্রকৌশল বিভাগের দরপত্র কমিটি (উন্নয়ন সংক্রান্ত) ও পর্যটন কর্পোরেশন। মোঃ আঃ মালেক. প্রাথমিক শিক্ষা বিভাগ। মোশাররফ হোসেন, বাজার ফান্ড প্রশাসন। রিপল চাকমা, মাধ্যমিক শিক্ষা, তুলা উন্নয়ন ও বিসিক। শান্তি প্রিয় চাকমা, শিল্পকলা একাডেমী, ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট ও জেলা পরিষদ পার্ক। মিজ দেব রানী চাকমা, সমাজ সেবা অধিদপ্তর ও সরকারী শিশু সদন। ক্ষেত্র মোহন রোয়াজা কৃষি সম্প্রসারণ বিভাগ। খনি রঞ্জন ত্রিপুরা, জেলা সরকারী গণগ্রন্থাগার ও সমবায় বিভাগ। নারায়ন ত্রিপুরা, পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশল। রুমেল মারমা, প্রাণী সম্পদ বিভাগ, মৎস্য বিভাগ ও রামগড় হ্যাচারী। মংসাপ্রু চেšধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। ক্যরী মগ হর্টিকালচার বিভাগ ও কৃষি উন্নয়ন কর্পোরেশন। মিজ তাছলিমা সিরাজ সিমা, স্বাস্থ্য বিভাগ ও মিজ কুহেলী দেওয়ান পেয়েছেন জেলা ক্রীড়া ও যুব উন্নয়ন অধিদপ্তর।