বর্মাছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠানে সেনাবাহিনীর শুভেচ্ছা বিনিময়

শেয়ার করুন

স্টাফ রিপোর্টারে:  সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারের লক্ষ্যে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন বর্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ শাহরিয়ার আলম বর্মাছড়ি মুখ আর্য কল্যাণ বন বিহারে আয়োজিত ১৯তম বার্ষিক শুভ দানোত্তর কঠিন চীবর দান-২০২৬ অনুষ্ঠানে উপস্থিত হন। ১৩ নভেম্বর শুক্রবার উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বৌদ্ধ ধর্মীয় গুরু (ভান্তে) ও অনুষ্ঠানে উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি ধর্মীয় গুরুর প্রতি সম্মান ও সম্প্রীতির নিদর্শনস্বরূপ তাঁর হাতে উপহার সামগ্রী তুলে দেন।

এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সেনাবাহিনীর অংশগ্রহণ স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও স্থানীয় জনগণের পাশে থেকে এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখবে।