বাইন্যাছোলা-মানিকপুর হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ এবং চিকিৎসা সামগ্রী প্রদান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় বাইন্যাছড়া আর্মি ক্যাম্প সংলগ্ন বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চিকিৎসাসামগ্রী, প্রয়োজনীয় ঔষধ ও উপবৃত্তি বিতরণ করা হয়। ১০ নভেম্বর মঙ্গলবার এ শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ-৭৮৫০ লেঃ কর্ণেল খান সজিবুল ইসলাম, জোন কমান্ডার, লক্ষ্মীছড়ি জোন। শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট ০১টি ফার্স্ট এইড বক্সসহ বিভিন্ন প্রকার চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ হস্তান্তর করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ২০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লক্ষীছড়ি জোন স্থানীয় জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে সহায়ক হওয়ার পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।