মানিকছড়িতে নবগঠিত উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে জমকালো আয়োজনে সংবর্ধনা

শেয়ার করুন

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে তিনটহরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
গত ৬ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় তিনটহরী বাজারে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সকল সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিয়ন বিএনপি পরিবার।
তিনটহরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম এর শুভেচ্ছা বক্তব্যে
অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা মাস্টার আবুল কাশেম,  সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার, জাহাঙ্গীর হোসেন প্রমূখ।