স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায়ব ন্যা পরবর্তি রোগের প্রাদুর্ভার প্রতিরোধে গবাদী পশুকে ফ্রী ক্ষুরা রোগের টীকা প্রদান করা হয়েছে। ২৩জুলাই বৃহস্পতিবার দিন ব্যাপি লক্ষ্মীছড়ির বিভিন্ন এলাকায় গবাদী পশুকে ফ্রী ক্ষুরা রোগের টীকা কর্মসূচি পালন করা হয়।
লক্ষ্মীছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভাঃপ্রাঃ) ও ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শফিউল ইসলাম, এ প্রতিনিধিকে বলেন, আমিষের পুষ্টি চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে প্রাণিসম্পদ অধিদপ্তর তারই ধারাবাহিকতায় বর্তমানে কৃষি ও কৃষক বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অগ্রনায়ক হিসেবে নীরবে কাজ করছে। সম্প্রতি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বন্যায় আক্রান্ত হয়ে অনেক ঘর বাড়ি পশুপাখি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক সেই সময়ে সবার আগে বাংলাদেশ স্লোগান কে ভিত্তি করে কৃষি, মৎস ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রী জনাব আমিন উর রশিদ চট্রগ্রামে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করে এবং কৃষকদের পাশা থাকার কথা ব্যাক্ত করে। তারই আলোকে বর্তমান কৃষক বান্ধব সরকার কৃষদের মাঝে বীজ, প্রণোদনা এবং গবাদিপশুর ফ্রী ক্ষুরারোগের টীকা দেওয়ার কথা উল্লেখ করেন।
তিনি আরো জানান, কৃষি মন্ত্রীর নির্দেশ মোতাবেক লক্ষীছড়ি উপজেলায় ফ্রী ক্ষুরারোগের টীকা প্রদান করা হয়। ক্ষুরারোগের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই অবগত। ক্ষুরারোগ হল একটা ভাইরাস জনিত রোগ যার প্রাদুর্ভাব বর্ষাকালে বেশি এটা সাধারণত ৫টি ভ্যারিয়েন্ট দিয়ে রোগ সৃষ্টি করে O,A,C,Asia1এবং Asia2.আজকে এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, কম্পাউন্ডার এিপন চাকমা ও লক্ষীছড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন।