​রামগড় ৪৩ বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

​রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি-র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে রামগড় ৪৩ বিজিবি’র উপ-অধিনায়ক মঈনুল আলম, সহকারী পরিচালক (এডি) সামছুল হক,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, ​স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক,​ হেডম্যান-কার্বারী ও কাঠ ব্যবসায়ীগণ
উপস্থিত ছিলেন।

​সভায় ​মুক্ত আলোচনার শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে মুক্ত আলোচনায় অংশ নেন।

সীমান্ত এলাকায় যেকোন অপ্রীতিকর ঘটনা বিষয়ে ​আইনশৃঙ্খলা রক্ষায় জোন কমান্ডার এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষায় উদ্ভূত যেকোনো পরিস্থিতি দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানান।

​সাম্প্রদায়িক সম্প্রীতি ও গুজব প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সকলের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের গুজব প্রতিরোধে উপস্থিত সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন অধিনায়ক।