স্টাফ রিপোর্টার: লক্ষীছড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।১৮ অক্টোবর রোববার সন্ধায় জোন কমান্ডার হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে লক্ষীছড়ি পূজামণ্ডপ পরিদর্শনে যান। পূজামণ্ডপ পরিদর্শনকালে জোন কমান্ডার স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এ সময় তিনি সকল সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য, শান্তি ও সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে পূজা উদ্যাপন কমিটিকে আর্থিক সহায়তা ও সৌজন্য উপহার প্রদান করেন। এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় চেয়ারম্যান গণ্যম,ান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনে স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।