অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে লক্ষ্মীছড়ি সেনা জোনের মানবিক সহায়তা প্রদান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় লক্ষীছড়ি জোন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।

উল্লেখ্য যে, ২৩ জুন রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ঘটিকায় বাইন্যাছোলা এলাকার বাসিন্দা অরুন চাকমা ও জ্যোতিময় চাকমার যৌথ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সর্ট সার্কিট হয়ে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দোকানটির সকল মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণরূপে পুড়ে যায়, ফলে তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনযাত্রা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে প্রয়োজনীয় ঢেউটিন প্রদান করা হয়।

এছাড়াও ময়ূরখীল গ্রামের বাসিন্দা দুলাল এর বসতঘর আসন্ন বর্ষায় ভেংগে পড়ায় তাকেও পুর্নবাসনে লক্ষীছড়ি সেনা জোন মানবিক সহায়তা প্রদান করেন। সেনাবাহিনীর এ ধরনের মানবিক কর্মসূচীকে দুর্গম পাহাড়ী অঞ্চলের পাহাড়ী ও বাঙালী জনসাধারণ ভূয়সী প্রশংসা করেন।