উত্তম কৃষি চর্চায় টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করতে “উত্তম কৃষি চর্চা” বিষয়ক খাগড়াছড়িতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার সংলগ্ন ফোর পয়েন্ট রেস্টুরেন্টে ব্র্যাক সিড অ্যান্ড এ্যাগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

এসময় তিনি বলেন, বর্তমান সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খাদ্যের মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে উত্তম কৃষি চর্চা (Good Agricultural Practices – GAP) অনুসরণ করা জরুরি। এর মাধ্যমে পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসল উৎপাদন, কীটনাশকের সঠিক ব্যবহার এবং নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব।

এতে খাগড়াছড়ি ব্র্যাক ডিস্ট্রিকট কোডিনেটর মো. আব্দুস সালাম এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ পোডাক্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুদ, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ চট্টগ্রাম এর আঞ্চলিক ব্যবস্থাপক সোহেল সিকদার, প‍্যাক জেন্ডার আব্দুল হামিদ, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ এর টেরিটরি সেলস অফিসার সাইফুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের আওতায় আনতে পারলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে খাদ্যের গুণগত মান উন্নত হবে। এ ধরনের কর্মশালা কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা উত্তম কৃষি চর্চার বিভিন্ন দিক, যেমন—মাটি ব্যবস্থাপনা, সঠিক বীজ নির্বাচন, নিরাপদ কীটনাশক ব্যবহার এবং ফসল পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

ব্র্যাক সিড অ্যান্ড এ্যাগ্রো এন্টারপ্রাইজ আয়োজকরা জানায়, দেশের কৃষি খাতকে আরও উন্নত ও টেকসই করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।