ঢাকার ডেমরা থেকে রামগড় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

শেয়ার করুন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকা থেকে খাগড়াছড়ির রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১৯ নভেম্বর) রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় রামগড় থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে নাঈম হোসেন নয়নকে ঢাকা থেকে রামগড় থানায় আনা হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​রামগড় থানার দুটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাগুলো হলো—রামগড় থানার মামলা নম্বর-৭ (তারিখ ৩১/০৫/২০২৬) এবং মামলা নম্বর-৩ (তারিখ ১৬/০৮/২০২৪)।