- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
লক্ষ্মীছড়ি থানা
খাগড়াছড়ি পার্বত্য জেলা।
স্মারক নং-২২২৬ তারিখঃ ১৯/১১/২০২৬ খ্রিঃ।
উন্মুক্ত নিলাম বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত, খাগড়াছড়ি পার্বত্য জেলার স্মারক নং-যুজেজকা/খাগড়া-২৮২(২)/২০২৬, তারিখঃ ২৬/১০/২০২৬ খ্রিঃ মূলে লক্ষীছড়ি উপজেলার ২১৭ নং জারুলছড়ি মৌজার ১৭ নং খতিয়ানের ০.৯০ একর (৯০ শতক) প্রথম শ্রেণীর জমিতে চলতি বছরে রোপিত ফসলাদি কর্তন, আহরণ এবং সংরক্ষনের ব্যবস্থা গ্রহনের জন্য রিসিভার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞ আদালতের নির্দেশনা অত্র কার্যালয়ে গৃহীত হয়েছে।
উক্ত তফসিল ভূক্ত জমিতে পাঁকা ধান দৃশ্যমান হওয়ায় অতিসত্ত্বর কর্তন করা আবশ্যক এবং পঁচনশীল পণ্য হওয়ায় আহরিত ধান উন্মুক্ত নিলামের মাধ্যেমে বিক্রয় করে আনুষাঙ্গিক খরচাদি ব্যতিত অবশিষ্ট টাকা বিজ্ঞ আদালতে জমা প্রদান করার নিমিত্তে উক্ত জমিতে থাকা পাঁকা ধান যে অবস্থায় রয়েছে সে অবস্থায় বিক্রয়ের নিমিত্তে আগামী ২৩/১১/২০২৬ খ্রিঃ তারিখ রোজ সোমবার, বিকাল ৩.০০ ঘটিকার সময় উল্লেখিত তফশীলভূক্ত ভূমিতে প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হবে। আগ্রহী ব্যক্তি/ প্রতিষ্ঠানকে নিম্নলিখিত শর্ত অনুযায়ী প্রকাশ্য নিলামে অংশগ্রহনের জন্য আহব্বান করা যাচ্ছে। নিলাম সম্পাদনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক অত্র বিজ্ঞপ্তি প্রচার করা হলো।
শর্তাবলী
১. নিলাম ডাকের মূল্য ন্যূনতম ২০,০০০/- (বিশ হাজার) টাকা হতে হবে।
২. নিলামে অংশগ্রহণেচ্ছুক ব্যক্তি / প্রতিষ্ঠানকে আগামী ২২/১১/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ০১.০০ ঘটিকার মধ্যে লক্ষীছড়ি থানা হতে ফরম সংগ্রহ করতঃ একই তারিখ রাত ৮.০০ ঘটিকার মধ্যে উক্ত ফরম পূরণ পূর্বক ১ কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও জামানত বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকা (ফেরৎ যোগ্য) সহ জমা প্রদান করতে হবে।
৩. নির্ধারিত তারিখ ও সময়ের পরে কেউ নিলাম ডাকে অংশগ্রহণ করতে পারবেন না।
৪. কমিটি কর্তৃক গৃহীত সর্বোচ্চ দরদাতাকে নিলাম ডাকের দিনে তৎক্ষণাৎ সমুদয় মূল্য পরিশোধ পূর্বক কাৰ্য্যাদেশ গ্রহন করে ২৬/১১/২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে নিজ খরচে নিজ ব্যবস্থাপনায় ও নিজ দায়িত্বে বর্ণিত ধান কেটে নিয়ে যেতে হবে, নিলাম ডাকের টাকা পরিশোধে ব্যর্থ হলে তার জামানত বাজেয়াপ্ত করা হবে। অগৃহীত নিলাম দরদাতা প্রার্থীদের জামানতের টাকা নিলামের দিনেই নিলামস্থল থেকে ফেরৎ প্রদান করা হবে।
৫. কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রকাশ্য নিলাম চলাকালীন সময়ে কোন বিঘ্ন সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬. কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিলাম ডাকের নিয়মাবলী পরিবর্তন, সংশোধন বা বাতিল করার ক্ষমতা এবং যেকোন নিলাম ডাক কারীকে গ্রহণ বা বর্জন করা নিলাম সম্পাদন কমিটির এখতিয়ার ভূক্ত।
স্বাক্ষরিত
(মোঃ সাইফুল ইসলাম সোহাগ)
অফিসার ইনচার্জ
লক্ষ্মীছড়ি থানা, খাগড়াছড়ি পার্বত্য জেলা
এবং বিজ্ঞ আদালত কর্তৃক নিযুক্ত তফশীলভূক্ত জমির রিসিভার।
স্মারক নং-২২২৬ তারিখঃ ১৯/১১/২০২৬ খ্রিঃ।
অনুলিপি সদয় অবগতি ও কার্যার্থে প্রদান করা হলোঃ
১. বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ, খাগড়াছড়ি পার্বত্য জেলা (মহোদয়ের সদয় অবগতির জন্য)।
২. উপজেলা নির্বাহী কর্মকর্তা, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা (মহোদয়ের কার্যালয়ের নোটিশ বোর্ডে ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারের অনুরোধ সহ)।
৩. সভাপতি, ব্যবসায়ী সমিতি, লক্ষ্মীছড়ি/মগাইছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
৪. সভাপতি, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা (বিজ্ঞপ্তিটি বহুল প্রচারের নিমিত্ত্বে)।
৫. চেয়ারম্যান, লক্ষ্মীছড়ি/দুল্যাতলী/বর্মাছড়ি ইউপি, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা (ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে প্রচারের নিমিত্ত্বে)।
৬. হেডম্যান / কার্বারী, ২১৭ নং জারুলছড়ি মৌজা, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
৭. বাদী/বিবাদী, সংশ্লিষ্ট মোকদ্দমা।
৮. অফিস কপি।
স্বাক্ষরিত
(মোঃ সাইফুল সোহাগ)
অফিসার ইনচার্জ
লক্ষ্মীছড়ি থানা, খাগড়াছড়ি পার্বত্য জেলা
এবং বিজ্ঞ আদালত কর্তৃক নিযুক্ত তফশীলভূক্ত জমির রিসিভার।
বি: দ্র: জনস্বার্থে প্রচার করা হলো