নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৬৫ জন

শেয়ার করুন

পাহাড়ের আলো ডেস্ক: নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৫ জনে। এরমধ্যে নেপালেই নিহত হয়েছেন ১ হাজার ৩৪৪ জন।

শনিবার নেপালের পুলিশ বিভাগ জানায়, এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন ৪ হাজার সাড়ে ৮০০ বেশি মানুষ। দুর্যোগের দশম দিনেও ৯ শতাধিক জলবিদ্যুৎ কর্মীর সন্ধান অব্যাহত আছে। শুক্রবার ভূগর্ভস্থ টানেল থেকে দু’জনকে জীবিত উদ্ধারের পাশাপাশি একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

একটি টানেল থেকে এখনও অন্তত ৪৬ জনকে জীবিত উদ্ধারের আশা করছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় মাঠে কাজ করছেন নেপালের সেনা ও পুলিশের ২১ হাজারের বেশি সদস্য। তাদের সঙ্গে যোগ দিয়েছেন চীন-ভারতসহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা।

এদিকে, তিব্বতে ২১ প্রাণহানির পাশাপাশি নিখোঁজ রয়েছেন সাড়ে পাঁচশ’র বেশি মানুষ।