লক্ষ্মীছড়িতে জাতীয় ফল মেলার উদ্বোধন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: ‘করবো মোরা ফলচাষ, সংরক্ষণ করবো বারো মাস’ এই প্রতিপাদ্যাকে সামনে রেখে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্ধোধন করা হয়। ১৮ জুন বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়।

লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সোহরাব হুসেন ভূইয়া (অতিরিক্ত) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষীছড়ি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট তানভীরুল কাদের। বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেনসহ অন্যান্যরা।

মেলায় স্থানীয় প্রচলিত ও অপ্রচলিত বিভিন্ন ফলের প্রদর্শন করা হয়। আগামী ২০ জুন এই ফল মেলার সমাপ্ত হবে।