সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সম্প্রীতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, মানিকছড়ি একাদশ চ্যাম্পিয়ন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিওনের আওতাধীন সিন্দুকছড়ি জোনের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর  উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

১১ আগস্ট মঙ্গলবার বিকালে মানিকছড়ি উপজেলা সদরের রানী নিহার দেবী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় গুইমারা উপজেলা একাদশ বনাম মানিকছড়ি উপজেলা একাদশ লড়াই করে।

সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজাহার হোসেন রাব্বানীর উপস্থিততে প্রধান অতিথি খাগড়াছড়ির এক্সিকিউট ম্যাজিস্ট্রেট, বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন।

‎জমজমাট এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির এক্সিকিউট ম্যাজিস্ট্রেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজাহার হোসেন রাব্বানী, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ উভয় উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য

‎নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত আরও ২০ মিনিট খেলা পরিচালনা করা হয়। তবে এ সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রোমাঞ্চকর টাইব্রেকারে ৪-৫ গোলের ব্যবধানে গুইমারা উপজেলা একাদশকে পরাজিত করে মানিকছড়ি উপজেলা একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজাহার হোসেন রাব্বানীসহ উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে মেডেল এবং উপহারসামগ্রী তুলে দেন।