আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গুইমারাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শেয়ার করুন

গুইমারা প্রতিনিধি: সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউচুপ এর নেতৃত্বে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিলটি গুইমারা সদর ব্রিজের সংলগ্ন থেকে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং আলোচনা সভা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির নির্বাহি সদস্য মোখলেছুর রহমান, সহ সভাপতি নবী হোসেন, মন্নান মেম্বার, সালমান হোসেন, আলা উদ্দিন, আমিনুর রহমান, পিন্টু ডালি, আবুল বাশার, পারভেজ হোসেন, মানেন্দ্র চাকমা, অংগ্যজাই মগ, নুরজাহান বেগম, সুরেশ দাশ, সাফিয়া বেগম, নিংথোয়াই মারমা সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শত শত নেতাকর্মী এ বিক্ষোভে অংশ গ্রহণ করেন।

এসময় প্রতিবাদ সমাবেশে সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউচুপ বলেন, দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে গুইমারা উপজেলা বিএনপি একযোগে কাজ করবে এবং জনগণের সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখতে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান।